ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

করোনায় আক্রান্ত পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো

ads

এবার করোনার কবলে পড়েছেন নেইমার-এমবাপ্পেদের কোচ মাউরিসিও পচেত্তিনো। আগামী দুই ম্যাচে তাকে মাঠে দেখা যাবে না। ডাগ লাইনে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করবেন সহকারী কোচ জেসুস পেরেজ এবং মিগুয়েল ডি’আগস্টিনো।


এই আর্জেন্টাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। এই চুক্তিতে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। গত ২৯ ডিসেম্বর পিএসজি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জার্মান কোচ টুখেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে।



২০০১ থেকে ২০০৩ পর্যন্ত পিএসজির হয়ে খেলা পচেত্তিনো গত বছরের নভেম্বরে টটেনহ্যাম হটস্পার থেকে বরখাস্ত হওয়ার পর মাঝের সময়ে কোচিংয়ের বাইরে ছিলেন।


পচেত্তিনো ২০০৯ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন এস্পানিওলের হয়ে। সাউথ্যাম্পটনে ১৮ মাস দায়িত্ব পালনের পর ২০১৪ সালের মে মাসে যোগ দেন আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামে। দায়িত্বের প্রথম পূর্ণ মৌসুমে দলটিকে লিগ কাপের ফাইনালে তোলেন তিনি। দুবার তৃতীয় হওয়ার মাঝে ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হয় টটেনহ্যাম।

ads
ads
ads

Our Facebook Page